প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব কটি গেটই একমুখী। প্রতিটি গেটের সামনে দিয়ে চলে গেছে মহাসড়ক। এ বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রীসহ অনেক মানুষ আসে। তাদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। মহাসড়ক হওয়ার কারণে এতে সব সময় বিভিন্ন যানবাহন চলাচল করে। ছাত্রছাত্রীসহ সবাই বড় দুর্ঘটনার ঝুঁকির মধ্যে থাকে।
দীর্ঘদিন থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে একটি পদচারী-সেতু করার দাবি জানিয়ে আসছিল ছাত্রছাত্রীসহ অনেকে। আশা করি, কর্তৃপক্ষ বিষয়টিতে দ্রুত নজর দেবে।
মো. আবু তাহের মিয়া
কারমাইকেল কলেজ, রংপুর।