প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পে-কমিশন সুপারিশ রিপোর্ট ২০১৪-১৫-কে স্বাগত ও অভিনন্দন জানাই। তবে সুপারিশের একটি দিক আমাকে মর্মাহত করেছে। তা হলো, বেতন গ্রেড আট ও নয়কে একীভূতকরণ, যা নাকি বাস্তবায়ন করলে পদমর্যাদার ওপর আঘাত আনবে। অনেক দাবি-দাওয়ার পর ২০১০ সালে বেসরকারি (এমপিওভুক্ত) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বেতন কোড ৮-এ উন্নীত করা হয়।
ফলে এই পদমর্যাদাসম্পন্ন শিক্ষকেরা মানসম্মান নিয়ে উৎসাহ-উদ্দীপনায় কাজ করে আসছেন।
পে-কমিশন সুপারিশ বাস্তবায়ন কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন, ৮ ও ৯ গ্রেড একীভূতকরণ না করে পৃথক দুটি গ্রেড রাখা হোক।
সীমা পোদ্দার, বগুড়া।