পদায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষজ্ঞ চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০১৪ সালের ২৭ জুলাই একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে ৫১৩ জন চিকিৎসককে দেশের প্রত্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কনসালট্যান্ট পদে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। কেবল নন-ক্যাডার হওয়ায় আমার মতো দীর্ঘদিন যাঁরা পদোন্নতিবঞ্চিত ছিলেন, এতে তাঁদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছিল। কিন্তু আমরা যোগদানের আগেই রহস্যজনক কারণে আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের অদ্যাবধি নতুন কর্মস্থলে যোগদান ঝুলিয়ে রাখা হয়েছে।
উল্লিখিত শূন্য পদগুলোতে নিয়মিত কনসালট্যান্ট হিসেবে পদায়ন করে হতদরিদ্র রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদানের সুযোগ দেওয়া হোক।
এ কে এম রফিকুল ইসলাম, ফরিদপুর।