পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম বেতন স্কেলে অর্থমন্ত্রীর নতুন ফর্মুলা হচ্ছে, ১০ বছর পরপর কর্মকর্তাদের ধাপ পরিবর্তন হবে, পরবর্তী পাঁচ-ছয় বছরে আরও একটা ধাপ পরিবর্তন হবে। এটা কি সব চাকরিজীবীর জন্য প্রযোজ্য? তাহলে প্রশাসন ও পুলিশ ক্যাডারেও তো ১০ বছর পরে পদোন্নতি দিতে হবে, নাকি তাঁদের জন্য আলাদা পদোন্নতি পদ্ধতি প্রণয়ন করা হবে।
দেখা গেল, প্রশাসন ও পুলিশ বিভাগে চাকরিজীবীরা ১০ বছরে দুটি পদোন্নতি পাবেন এবং অন্যরা একটা। ক্যাডার সার্ভিসে একই ব্যাচে প্রবেশ করার পর এ রকম করা হলে বিভেদ আরও বাড়বে। প্রতিটি বিভাগে পদোন্নতির পদ্ধতি বা অর্গানোগ্রাম ঠিক না করে এই স্কেল বাস্তবায়ন করলে চাকরিজীবীদের মধ্যে বেতনবৈষম্যের হার অনেক বেড়ে যাবে। সরকারের মঙ্গল কামনা হিতে বিপরীত হয়ে অমঙ্গলে পরিণত হবে। সবার জন্য সমান সুযোগ থাকলেই এই স্কেলে সমতা বিধান হবে।
মো. জাকির হোসেন, চুয়াডাঙ্গা।