পদ্মা নদীর ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদী একদিকে বাংলাদেশের প্রাণ, অন্যদিকে শরীয়তপুরের জন্য দুঃখ বলা যেতে পারে। উজান থেকে ভেসে আসা নদীর পানি বর্ষা মৌসুমে দ্রুতগতিতে প্রথমত শরীয়তপুরের জাজিরা উপজেলার অংশবিশেষে আঘাত হেনে চলে আসে নড়িয়ার অংশে। উল্লেখ্য, জাজিরা উপজেলার মাঝিরঘাটসংলগ্ন এলাকা একসময় ভাঙনকবলিত ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে প্রায় ৬৫ কোটি টাকায় বাঁধ নির্মাণের ফলে ওই ভাঙন রোধ হয়েছে। কিন্তু কুন্ডেরচর ইউনিয়নের খেজুরতলা থেকে নড়িয়ার ওয়াপদা হয়ে সুরেশ্বর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার নদীর পাড় মারাত্মক ভাঙনের মুখে পতিত হয়েছে। এ বছরের ভাঙনের চিত্র স্মরণকালের সবচেয়ে ভয়াবহ। এবারের বর্ষায় আর কিছু বাকি থাকে কি না, তা নিয়েই এখন সন্দেহ সৃষ্টি হয়েছে।  

দিদারুল ইসলাম

নড়িয়া, শরীয়তপুর।