পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ ডিসেম্বর ২০১৬ বিজয় দিবস উপলক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় ঢাকা শহর পোস্টার দিয়ে ছেয়ে ফেলে! এর আগেও এই মন্ত্রণালয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা করেছে। পরিকল্পনা কমিশন অফিসের দেয়ালেও উন্নয়ন কার্যক্রমের ছবি দিয়ে ভরে ফেলা হয়েছে! রাতে এসব ছবি সার্চলাইটে আলোকিত করা হয়, যার কারণে অযথা বিদ্যুৎ খরচ হয়। পরিকল্পনা কমিশনের অফিসকে দেখলে এখন আর্ট গ্যালারি বলেই মনে হয়। তাদের প্রচারণার মধ্যে কিছু গুরুতর ব্যত্যয়ও ঘটেছে।
সরকারের কোন মন্ত্রণালয়ের কী কাজ, তা নির্দিষ্ট করা আছে। সরকারি কর্মকাণ্ড প্রচার করার দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের। তথ্য মন্ত্রণালয় কি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না? তাহলে তথ্য মন্ত্রণালয়ের কাজে পরিকল্পনা মন্ত্রণালয়ের এত উৎসাহের কারণ কী? এক মন্ত্রণালয়ের কাজ অন্য মন্ত্রণালয় কর্তৃক সম্পাদিত হওয়া প্রশাসনে শৃঙ্খলাহীনতারই পরিচায়ক। কথায় বলে, বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়! তাই প্রচার করে উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার প্রয়োজন নেই। ফলে প্রশ্ন উঠতেই পারে, পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজ কী?
মো. আলী হায়দার, ঢাকা।