পরিচ্ছন্নতার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে বহু শিক্ষার্থী একত্রে অবস্থান করে, ফলে তাদের মধ্যে সহজেই সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়তে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা জরুরি। 

২০১৪ সালের বাংলাদেশ ন্যাশনাল বেজলাইন সার্ভে অনুসারে, দেশে প্রতি ১৮৭ জন শিক্ষার্থীর জন্য একটি টয়লেট আছে। তারপর এই টয়লেটের পরিবেশ কেমন, তা আমরা  কমবেশি সবাই জানি। নোংরা ও দুর্গন্ধযুক্ত এসব টয়লেটে অনেক শিক্ষার্থীই যেতে চায় না, বিশেষ করে মেয়েরা। এতে মেয়েরা নানা রকম শারীরিক সমস্যায় আক্রান্ত হতে পারে। কিন্তু এ নিয়ে আমাদের মাথাব্যথা আছে বলে মনে হয় না। তা ছাড়া, স্কুল-কলেজগুলোতে বিশুদ্ধ পানিরও অভাব রয়েছে। 

পরিষ্কার-পরিচ্ছন্নতাও শিক্ষার অংশ। অথচ শিক্ষার্থীরা যদি দেখে, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট নোংরা, তাহলে তারা সেখান থেকে কী শিখবে। আশা করি, আমরা বিষয়টা ভেবে দেখব। 

জিনাত আরা

টাঙ্গাইল।