পরিচয়পত্রের ফটোকপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এক সার্কুলার জারি করে জানিয়েছে, এখন থেকে বাহক চেকের মাধ্যমে ব্যাংক থেকে নগদ টাকা তুলতে চাইলে চেকের সঙ্গে বাহকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। এখন ব্যাংকের সব কাজ কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন হয়। তাই জাল-জালিয়াতির আশঙ্কা নেই বললেই চলে। বস্তুত জাল-জালিয়াতি ব্যাংকের কর্মচারীদের সহায়তা ছাড়া এখন করা সম্ভব নয়।

তাই কী উদ্দেশ্যে এই তুঘলকি আদেশ জারি করা হয়েছে, তা বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষই বলতে পারবে। তবে এই নির্দেশ জারির ফলে চেকের বাহকেরা নানা ভোগান্তির শিকার হবেন। সরকার যখন সবকিছু ডিজিটাল ও সহজ করতে সচেষ্ট, তখন বাংলাদেশ ব্যাংকের এই পরিপত্র ব্যাংকিংয়ের কাজ জটিল করবে। জনভোগান্তিমূলক এই ব্যবস্থা অবিলম্বে বাতিল করার জন্য অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আলী হায়দার
পল্লবী, ঢাকা।