পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৮ ফেব্রুয়ারি বেলা দুইটার দিকে হঠাৎ করে পরিবহন শ্রমিকেরা জোরপূর্বক বাস থকে যাত্রীদের নামিয়ে দিয়ে নগরের রাস্তায় বাস চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। এতে নগরবাসী সীমাহীন দুর্ভোগের সম্মুখীন হন। ধর্মঘটকারীদের জানা উচিত, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কেউ অপরাধ করলে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। যে বাসচালকের দণ্ড হয়েছে, তিনি দোষী প্রমাণিত হয়েছেন বলেই এমনটা হয়েছে। আবার এই ধর্মঘট করতে গিয়ে যে একজন বাসচালকের মৃত্যু হলো, তাতে কার লাভ? পরিবহনশ্রমিকেরা যদি বিষয়টি না বোঝেন, তাহলে তাঁরা নিজেরা আরও ক্ষতিগ্রস্ত হবেন।
ধর্মঘট ডাকা যেমন অধিকার, তেমনি ধর্মঘটে অংশ না নেওয়াও অধিকার। কেউ কাউকে বাধ্য করতে পারে না। অন্যদিকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বাসায় এই ধর্মঘটের সিদ্ধান্ত হয়েছে বলে যে খবর বেরিয়েছে, তা সত্য হলে মন্ত্রীকে বরখাস্ত করা উচিত।
তিনি কি জনগণের মন্ত্রী, নাকি পরিবহনশ্রমিকদের মন্ত্রী—এটা তাঁর ভেবে দেখা উচিত।
মো. আলী হায়দার
পল্লবী, ঢাকা।