পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায়ে গাড়িচালকের শাস্তি হয়েছে। জনগণের কাছে এটি একটি মাইলফলক রায়। স্বস্তি এনে দিয়েছে এই রায়। চালকদের সচেতন করার ভূমিকা পালন করবে এই রায়। কিন্তু আদালতের রায়কে একটি কুচক্রী মহল মেনে নিতে না পেরে আন্দোলনের ডাক দেয়। ফলে ১৬ কোটি মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। এই আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যক্তি সরকারেরই একজন মন্ত্রী। তিনি শুধু আদালতকেই অবমাননা করেননি, সঙ্গে জনগণকেও কষ্ট দিয়েছেন। আদালত অবমাননা ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া দুটিই অপরাধ। এ অপরাধের শাস্তি হওয়া দরকার। নেতা নামধারী ওই ব্যক্তিদের মুখোশ উন্মুক্ত করা দরকার। কারণ এই ধরনের মানুষেরা কখনো দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারেন না।
মো. আজিনুর রহমান
নীলফামারী।