পরিবেশ বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনে শিল্পবিপ্লবের সময় যে ধরনের সমস্যা হয়েছিল, এখন আমরা সে রকম সমস্যায় পড়েছি। ভূগর্ভস্থ পানিদূষণ, বায়ুতে ভারী মৌলের সংখ্যা বৃদ্ধি, বায়ুর পার্টিকেলের পরিমাণ বেড়ে যাওয়া, বিভিন্ন ক্ষতিকারক গ্যাসের আধিক্যসহ সামগ্রিকভাবে বায়ুদূষণ ও সর্বোপরি পরিবেশের বিরূপ অবস্থা আমাদের অসহনীয় অবস্থার দিকে ঠেলে দিচ্ছে।

শিল্পকারখানা স্থাপনে সঠিক নীতিমালা করা প্রয়োজন। ভূগর্ভস্থ পানি যেভাবে তোলা হচ্ছে তা অদূর ভবিষ্যতে আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এ জন্য একবার ব্যবহৃত পানি বারবার ব্যবহারের প্রযুক্তি চালু করতে হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে বেশি শব্দ উৎপন্ন হয় এমন জায়গাগুলোতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যানোপি ও সাইলেন্সার ব্যবহার করতে হবে। শহরে ধুলিদূষণ রোধে রাস্তার দুই পাশে ও মাঝে ঘাসযুক্ত রাস্তা তৈরি করতে হবে। একটি দেশের প্রকৃতিই তার সবচেয়ে বড় সম্পদ। প্রকৃতিকে বাঁচাতে হলে অবশ্যই আমাদের ভাবনাগুলো আধুনিকায়ন করতে হবে। দরকার সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগ। আশা করি, আমরা সবুজ বাংলাদেশ পাব ।

সাঈদ চৌধুরী, গাজীপুর।