প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পাস/অনার্স পর্যায়ে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়টি আবশ্যিক বিষয় হিসেবে পড়ানো হচ্ছে। নির্ধারিত শিক্ষক না থাকায় যেকোনো বিষয়ের শিক্ষক বিষয়টি পড়ান। কিন্তু দুঃখজনক বিষয় হলো, পাঠদানের সঙ্গে জড়িত শিক্ষকের পরীক্ষক হওয়ার নিশ্চয়তা নেই। তাঁর নাকের ডগায় অন্য শিক্ষক পরীক্ষক হয়ে ওই বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন করবেন—এ অবস্থায় পাঠদানরত শিক্ষক পাঠদানের আগ্রহ হারিয়ে ফেলছেন। অন্যদিকে পাঠদানবহির্ভূত শিক্ষকেরা সার্বিকভাবে উত্তরপত্র মূল্যায়ন করতে ব্যর্থ হচ্ছেন বলে অভিযোগ উঠছে। ফলে বিষয়টির উদ্দেশ্যই চরমভাবে ব্যাহত হচ্ছে।
এ সমস্যা নিরসন করা না গেলে সামগ্রিকভাবে পাঠদান ব্যাহত হবে।
আবদুলআলীম, রংপুর।