পরীক্ষা পেছানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা বাংলাদেশের যারা ছাত্র, তারা প্রায় প্রত্যেকেই পরীক্ষার ঘোষিত সময়ানুযায়ী পরীক্ষা না হওয়ার সংস্কৃতির সঙ্গে বেশ পরিচিত। পরীক্ষা স্থগিতের সাধারণত দুটো কারণ থাকতে পারে, এক. কোনো দৈব দুর্যোগ, যেমন: ঝড়, জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কিছু। দুই. মানবসৃষ্ট কারণ, যেমন: হরতাল, অবরোধ, দাঙ্গা ইত্যাদি।

দৈবক্রমে যা ঘটে তা এড়ানোর ক্ষমতা আমাদের নেই। কিন্তু মানবসৃষ্ট যে যে কারণে পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বাতিল করে পুনর্নির্ধারণ করতে হয়, তার সবগুলোই এড়ানো সম্ভব। এ পর্যন্ত দেশে যতগুলো পরীক্ষা বাতিল করা হয়েছে, তার ৯৮ ভাগই সম্ভবত হরতাল–অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচির জন্য।
পাবলিক পরীক্ষার সময়ে এ ধরনের কর্মসূচি শিক্ষার পরিবেশ বাধাগ্রস্ত করে শিক্ষার্থীদের কোমল মনে ভীতি সঞ্চার করে। জাতির ভবিষ্যৎ প্রজন্মের বৃহত্তর কল্যাণের কথা ভেবে অন্য কোনো গণতান্ত্রিক পন্থায় দাবি আদায় কি অসম্ভব?
আরজু আহমাদ।
শিক্ষার্থী, ময়মনসিংহ কলেজ।