প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মহাখালীতে অবস্থিত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের স্নাতকোত্তর এফসিপিএস-২ ও এমসিপিএস পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এবার পরীক্ষার ফি ব্যাপক হারে বাড়ানো হয়েছে। এফসিপিএস-১–এর পরীক্ষা ফি যেখানে আগে ছিল ৭ হাজার ৬০০ টাকা (নতুন), সেখানে তা বাড়িয়ে করা হয়েছে ১১ হাজার টাকা।
একদিকে ফি বাড়ানো হয়েছে, অন্যদিকে পরীক্ষায় পাসের জন্য কঠিন শর্ত আরোপ করা হয়েছে, ১০ টার্মের মধ্যে এফসিপিএস-২ পাস করতে হবে। এই শর্তের কারণে আমাদের পক্ষে এই ডিগ্রি অর্জন করা অত্যন্ত কঠিন হয়ে উঠবে। বারবার ফি দিয়ে পরীক্ষা দিতে হবে।
ঢাকা।