পরীক্ষার ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীন ২০১৫ সালের জুন মাসের শেষ সপ্তাহে সিনিয়র অডিটর, সহকারী হিসাবরক্ষক, ঊর্ধ্বতন হিসাব সহকারী, ও হিসাব করণিক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আট মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়নি, কবে হবে তাও আমরা জানি না। ফলে দেশের হাজার হাজার পরীক্ষার্থী এ নিয়ে অশান্তি ও অস্বস্তির মাঝে দিন কাটাচ্ছেন। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো কাজ হয়নি।
ব্যাপারটা অমানবিক পর্যায়ে চলে গেছে। আশা করি, এই চিঠি প্রকাশিত হলে আমাদের এই অশান্তি ও অস্থিরতা দূর হবে।
মো. মহিদুল ইসলাম
রংপুর।