পরীক্ষার হলে ঘড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক টয়লেটের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে কালক্ষেপণ করার চেয়ে পরীক্ষা হলে বসে এক মিনিট সময় নষ্ট করা অনেক কষ্টের। সাম্প্রতিক চাকরির বিভিন্ন পরীক্ষায়, এমনকি ভর্তি পরীক্ষাতেও অন্যান্য ইলেকট্রনিক গেজেটের সঙ্গে ঘড়ি নিয়ে হলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

পরীক্ষা হল মানেই একটা বাড়তি চাপ, বাড়তি সতর্কতা। সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা, যা অনেকাংশেই নির্ভর করে সময় ব্যবস্থাপনা ও পরিকল্পনার ওপর। বিভিন্ন চাকরি পরীক্ষা তথা ভর্তি পরীক্ষা সাধারণত রাজধানী ঢাকার কতিপয় শিক্ষাপ্রতিষ্ঠানেই ঘুরেফিরে অনুষ্ঠিত হয়ে থাকে। যেসব কক্ষে পরীক্ষা নেওয়া হয়, বেশির ভাগ ক্ষেত্রে সেসব কক্ষের দেয়ালে ঘড়ি টানানো থাকে না। ফলে সময় জানতে পরীক্ষার্থীদের বাড়তি সমস্যায় পড়তে হয়।

মাঝেমধ্যেই কক্ষ পরিদর্শকের সহায়তা নিতে হয়, যা অপ্রতুল ও কষ্টসাধ্যও বটে। এদিকে মোবাইল ফোনের ওপর নির্ভরশীলতার কারণে আমাদের ঘড়ি পরার অভ্যাসও হারিয়ে গেছে। তাই প্রতিযোগিতামূলক সব পরীক্ষায় শুধু প্রথাগত ঘণ্টা বাজানোর ওপর নির্ভর না করে দেয়ালে ঘড়ি ঝোলানো উচিত।

ফরহাদ হোসেন, ঢাকা।