পর্যটনের সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জেলা সিলেট সত্যিকার অর্থেই পর্যটন নগরী হয়ে উঠতে পারে। প্রকৃতির রূপে মুগ্ধ হতে প্রতিনিয়ত এ অঞ্চলে ভিড় করেন দেশি-বিদেশি পর্যটকেরা।
কিন্তু তাঁদের জন্য উপযুক্ত গাইডের ব্যবস্থা সিলেট নগরে নেই। এ ছাড়া যাতায়াতের ব্যবস্থা ও সড়কের অবস্থা বেহাল হওয়ায় পর্যটকদের অহরহ ভোগান্তির মধ্যে পড়তে হয়।
পর্যটনকেন্দ্রের আশপাশে আবাসনের ব্যবস্থা না থাকায় পর্যটকদের সন্ধ্যার মধ্যেই সেখান থেকে ফিরে আসতে হয়। নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী নয়। এ ছাড়া রক্ষণাবেক্ষণের কারণে ধীরে ধীরে এগুলো সৌন্দর্য হারিয়ে ফেলছে। ফলে পর্যটনশিল্পের অপার সম্ভাবনা সত্ত্বেও সরকারি ও বেসরকারি উদ্যোগের অভাবে সম্ভাবনার বিকাশ ঘটছে না।
সিলেটের পর্যটনশিল্পের সঠিক পরিচর্যা ও বিকাশ ঘটানো সম্ভব হলে এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন সম্ভব, বহু মানুষের কর্মসংস্থান হবে।
তাই এ ক্ষেত্রে কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
নীলাঞ্জনা পুরকায়স্থ
শিক্ষার্থী, শাবিপ্রবি।