পশুর চামড়া পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা আসন্ন, চারদিকে পশু কেনার শোরগোল। এর সঙ্গে কোরবানি দেওয়ার পর পশুর চামড়া নিয়েও মানুষ চিন্তা করছে। এ ছাড়া চামড়ার দাম নিয়েও বিভ্রান্তি আছে। গত বছরগুলোতে চামড়া পাচারের ঘটনা শোনা গেছে। দেশের সম্পদ দেশের মধ্যে কাজে লাগবে এটাই স্বাভাবিক। কিন্তু এটা না করে কিছু কিছু অসাধু ব্যবসায়ী নিজ দেশের সম্পদ অন্য দেশে পাচার করেছেন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তবে চামড়ার ভালো দাম নির্ধারণ করা গেলে এই পাচার এড়ানো অনেকটাই সম্ভব। বিগত বছরগুলোর মতো এ বছরও যাতে এমনটা না হয়, সে ব্যাপারে আইনের মানুষদের সদা তৎপর থাকা উচিত। পাশাপাশি আমাদেরও সচেতন থাকতে হবে। আগেভাগেই ঠিক করা উচিত, কোথায় চামড়া বিক্রি করা হবে। আর এ রকম অপরাধী চক্রের কারও সন্ধান পাওয়া গেলে তাঁকে আইনের কাছে সোপর্দ করতে হবে।

মকবুল হামিদ

চাঁদপুর সরকারি কলেজ।