পাকা ও নিরাপদ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা জেলার অন্তর্গত মহম্মদপুর উপজেলার দক্ষিণ সীমান্তে ঝামা বাজার থেকে ঝামা মাদ্রাসা হয়ে বেড়িবাঁধের সঙ্গে মিলিত হয়েছে এক কাঁচা রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন অগণিত লোক যাতায়াত করে।
মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্র, শিক্ষক, ঝামা বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও নদী থেকে অনেক পণ্য আনা-নেওয়া করা হয়। বিশেষ করে বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাচল একেবারেই সম্ভব হয় না। আর বিকল্পও কোনো রাস্তা নেই।
এই এলাকার সহস্রাধিক মানুষের দুঃখ-কষ্ট লাঘব ও অর্থনৈতিক উন্নয়নে সড়কটি অনতিবিলম্বে মেরামত করা হোক।
মো. শুভ খান, ঝামা বাজার, মহম্মদপুর, মাগুরা।