পাকা রাস্তা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর একটি বর্ধিষ্ণু অঞ্চল। এখানে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি একটি কলেজও আছে, তার নাম ‘গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ’। বর্তমানে সেখানে দুটি বিষয়ে সম্মান শ্রেণির পাশাপাশি স্নাতক এবং উচ্চমাধ্যমিক শ্রেণি পড়ানো হয়। ছাত্রছাত্রীর সংখ্যা সাকল্যে ১ হাজার ৩০০।
ইউনিয়নের ছুটিপুর বাজার থেকে আধা কিলোমিটার ভেতরে কলেজটি অবস্থিত। মুশকিল হলো, যশোর শহর থেকে ১৮ কিলোমিটার দূরের এই কলেজে যাওয়ার পথের অধিকাংশই পিচঢালা হলেও ছুটিপুর বাজার থেকে আধা কিলোমিটার পথ ইটের সলিংয়ে আবৃত। এর মাঝে মাঝে আবার বড় গর্ত রয়েছে, ভাঙাও আছে। ফলে চলতে-ফিরতে ভীষণ কষ্ট হয়।
কলেজটি যশোরের একটি আলোচিত কলেজ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন অজ্ঞাত কারণে এ রাস্তাটি বেহাল দশায় পড়ে আছে। এমনকি রিকশাভ্যান চালকেরাও এ পথ মাড়াতে সাহস করে না। উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, উক্ত সড়কটি পাকা করার ব্যবস্থা গ্রহণ করলে এ অঞ্চলের জনগণসহ ছাত্রছাত্রী ও ²শিক্ষকদের কষ্ট লাঘব হবে।
সঞ্জয় বিশ্বাস, ঝিকরগাছা, যশোর।