পাকা রাস্তা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নের এক অবহেলিত জনপদ হচ্ছে ৭ নম্বর ওয়ার্ড। লহুচাঁদ ও হলদিবাড়ি—এই দুটি গ্রামের সমন্বয়ে ওয়ার্ডটি গঠিত। এখানে দুটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়সহ ব্র্যাকের কয়েকটি স্কুল আছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন ছাত্র-শিক্ষকসহ হাজার হাজার মানুষ যাতায়াত করে। বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। শুধু এই রাস্তার কারণে এলাকার জনজীবন অন্য এলাকা থেকে পিছিয়ে যাচ্ছে। এই ওয়ার্ডের চারদিকে প্রায় দু-তিন কিলোমিটার দূরে পাকা রাস্তা, কিন্তু এই ওয়ার্ডের মধ্যবর্তী রাস্তাটি পাকা হচ্ছে না। গত বছরের প্রথম দিকে একবার দামোল শিহিপুর থেকে লহুচাঁদ পর্যন্ত রাস্তাটি মাপা হয়েছিল, তখন শুনেছিলাম, রাস্তাটি পাকা হবে। কিন্তু আজ পর্যন্ত রাস্তা পাকা করার কার্যক্রম দৃশ্যমান নয়। উন্নয়নের এই যুগে সড়ক পাকা করার জন্য পত্রিকায় চিঠি লেখা কাম্য নয়।

হোসাইন আনোয়ার, ঠাকুরগাঁও।