প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনীয়া থেকে সিডস্টোর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে যুক্ত। এটা কৃষিপণ্য রপ্তানি ও যোগাযোগের একমাত্র মাধ্যম। রাস্তাটির কিছু অংশ পাকা, কিছু অংশ আধা পাকা থাকায় জনগণ প্রতিদিন হেঁটে, টেম্পো, ভ্যান ও রিকশাযোগে অতিকষ্টে ঢাকা-ময়মনসিংহ রাস্তা পর্যন্ত যাতায়াত করে।
ফলে এ সড়ক দিয়ে কৃষিপণ্য পরিবহন করাও ঝুঁকিপূর্ণ। রাস্তাটি পাকা করা হলে ট্রাক, বাসসহ বড় ধরনের যানবাহনের মাধ্যমে কাঁচামাল ও তৈরি কৃষিপণ্য নিয়ে জনগণ অল্প সময়ে শহরে যেতে পারবে। এতে কৃষকেরা প্রভূত উপকৃত হবেন। আবার শিল্পপতিরাও সেখানে শিল্পকারখানা গড়তে আগ্রহী হবেন। তাঁরা যথাসময়ে ঢাকায় পণ্য সরবরাহ করতে পারবেন, উৎপাদিত ফসল বিক্রি করে লাভবান হতে পারবেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. তাফাজ্জল হোসাইন, ময়মনসিংহ।