প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষা মৌসুমে দেশের সর্বত্র প্রচুর ঝড়-বৃষ্টি হয়। ঝড়ের কবলে পড়ে গাছপালা ভেঙে পাখিদের আশ্রয়স্থল নষ্ট হয়ে যায়। পাখিরা দিগ্বিদিক হয়ে ছোটাছুটি করতে থাকে এবং শিকারির কবলে পড়ে। এসব পাখি শিকার করে অনেকে বাজারে বিক্রি করে।
এ ছাড়া অতিথি পাখিরা ঝড়ের কবলে পড়ে হিংস্র প্রাণী ও পাখি শিকারিদের হাতে বন্দী হয়। এতে বিপুলসংখ্যক পাখি মারা যায়।
ঝড়ের কবল থেকে পাখিদের রক্ষা ও পুনর্বাসন করতে গাছের ডালে মাটির হাঁড়ি বেঁধে কৃত্রিম বাসা বানাতে হবে। এ ধরনের কাজে সমাজের তরুণদের এগিয়ে আসা দরকার।
পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। সরকারের প্রাণিসম্পদ বিভাগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনবোধে তারা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করতে পারে।
মোহাম্মদ অংকন
ঢাকা।