পাখির নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাখি বন্য প্রাণী হলেও এরা আমাদের খুবই উপকারী। পাখিরা বন ও পরিবেশের শোভা বর্ধন করে। গাছে ও জলে নেচে নেচে এরা নানা সুরে গান গায়। পাখি ছাড়া আমাদের বন-বাগান আর গাছপালা সবই যেন শ্রীহীন। পাখিদের অপরূপ দৃশ্য আমাদের ছোট শিশুদের মনে আনন্দ জোগায়। মানুষের জন্য ক্ষতিকর এমন পোকামাকড় ধ্বংস করে পাখিরা মানবকুলের জীবন বাঁচায়। তাই পাখি িটকিয়ে রাখতে হবে।
মকবুল হোসেন, রংপুর।