প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি থাইল্যান্ডের সমুদ্র উপকূলীয় সীমান্তের গহিন জঙ্গলে মানব পাচারকারীদের আস্তানা থেকে মৃত মানুষের হাড়গোড় উদ্ধারের পর সে দেশের পুলিশ অনুসন্ধান করে অসংখ্য গণকবরের সন্ধান পাওয়া যায়। যার বেশির ভাগই রোহিঙ্গা মুসলমান কিংবা ভাগ্য বিড়ম্বিত বাংলাদেশি।
কিছু মানুষ দারিদ্র্য ঘোচাতে এ পথে গিয়ে মরে গেছে। আবার অনেকেই উন্নত জীবনের সন্ধানে এ বিপৎসংকুল পথে নেমেছে। আন্দামান সাগরে ভাসমান এই অপুষ্ট ও হাড় জিরজিরে মানুষদের দেখে চোখের কোনায় পানি চলে আসে।
অথচ কয়েকটি দেশ এদের নিয়ে পিংপং খেলল। সস্তা শ্রমিক পাওয়ার লক্ষ্যেই এ দেশগুলোও যে এই কাজে রসদ জোগায়নি, তাও আমরা হলফ করে বলতে পারি না। যারাই করুক না কেন, এটা মানবতার বিরুদ্ধে গর্হিত অপরাধ। প্রতিটি দেশকে অঙ্গীকার করতে হবে, সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনতে হবে।
শহীদুল আলম শহীদ
নাগরিক, চট্টগ্রাম।