পাটজাত পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে খাদ্যদ্রব্যসহ অন্য পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করে আইন পাস করা হয়। গত ৩০ নভেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পূর্বঘোষিত আইন কার্যকর হয়েছে। শুরু হয়েছে অভিযান, যা কিনা দেশের উন্নয়নের জন্য অত্যন্ত ভালো উদ্যোগ। পাটকলগুলোয় শ্রমিকেরা এখন উৎসাহ নিয়ে কাজ করছেন। তাঁদের কর্মচঞ্চলতা বেড়েছে। খুলে দেওয়া হয়েছে কিছু বন্ধ পাটকল। কাঁচা পাট রপ্তানি বন্ধ হয়েছে।
ছোট কারখানাগুলো শুধু বড় বস্তা নয়, ঘরের বাজারের ব্যাগ, ডোর ম্যাট (পাপোশ) টেবিল ম্যাট, ওয়াল ম্যাট, ভ্যানিটি ব্যাগ, বড় শপিং ব্যাগ, জায়নামাজ প্রভৃতিও বানাচ্ছে। এগুলো বিক্রয়ের জন্য চাই প্রতিটি জেলা শহরে পাটজাত পণ্যের মেলা আয়োজন এবং ভ্রাম্যমাণ বিক্রয়ের ব্যবস্থা। সোনালি আঁশের সোনালি দিন আবার ফিরে আসুক, এটাই প্রত্যাশা করি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখবে আশা করি।
নূরজাহান আহমেদ
যশোর।