পাঠাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠাগার হলো জ্ঞানের ভান্ডার, পাঠক তৈরির গুরুত্বপূর্ণ উৎস। বই পড়ার অভ্যাস অনেক বদভ্যাস প্রতিহত করে। জানার যেমন কোনো শেষ নেই, তেমনি পড়ারও কোনো শেষ নেই। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, বর্তমানে নানা কারণে ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার প্রবণতা কমে গেছে।

একটা সময় ছিল, যখন ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে গল্পের বই পড়ার প্রবণতা ছিল। এতটাই আগ্রহ ছিল সেই প্রজন্মের মধ্যে। এমনকি বর্তমান প্রজন্মের নানা কথাবার্তায় বিভিন্ন বই নিয়ে আলোচনার চেয়ে ফেসবুক আর হিন্দি ছবির আলোচনাই স্থান পায়, যার পরিবর্তন হওয়াটা আবশ্যক।
শিশুদের মধ্যে শিশুকাল থেকে বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। আর সেটা প্রাথমিক বিদ্যালয় থেকেই শুরু করা সম্ভব। বিদ্যালয়ের শিক্ষকেরা শিশুদের মধ্যে বই পড়ার উৎসাহ গড়ে তুলতে পারেন। আর এই মহৎ উদ্দেশ্য সফল করতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার গড়ে তোলা প্রয়োজন। তবে সেটা যেন নিছক কাগজ-কলমে না হয়।
পাঠাগারের মাধ্যমে শিশুদের মধ্যে ‘পাঠাগার’ শব্দের ব্যাপক অর্থ সম্পর্কে ধারণা গড়ে উঠবে। অন্যদিকে এসব শিশু শিশুতোষ বইগুলো থেকে শুরু করে জ্ঞান-বিজ্ঞানের নানা অজানা তথ্যমূলক বই সম্পর্কে জানতে পারবে।
নতুন প্রজন্মের কাছ থেকে সৃজনশীল ও মননশীল কিছু আশা করতে হলে এর বিকল্প নেই।
সঞ্জয় কুমার ভৌমিক
শ্রীমঙ্গল।