প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর জেলার পাঁচটি উপজেলার মধ্যে শ্রীবরদী উপজেলায় দুটি কলেজ, একটি পলিটেকনিক কলেজ, একটি কামিল মাদ্রাসাসহ অনেক স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় আছে। কিন্তু পরিতাপের বিষয় হলো এখানে কোনো পাঠাগার নেই। পরিপূর্ণ শিক্ষিত হতে হলে তাঁকে অনেক রকম বই পড়তে হয়। কিন্তু এই শ্রীবরদীবাসীর পক্ষে সেটা সম্ভব হচ্ছে না।
যারা জ্ঞানপিপাসু লোক, আমাদের অবসর সময়টুকু সাহিত্যচর্চা বা বই পড়ে কাটাতাম। সেখানে আমাদের অবসর কাটে খেলাধুলা ও ঘোরাফেরা করে। এভাবে চলতে থাকলে ছাত্রসমাজ বিপথে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তা ছাড়া, বইপুস্তক পড়ে জ্ঞান অর্জন না করলে বড় মাপের মানুষ হওয়া যায় না। আর সে জন্যই ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে শ্রীবরদীতে একটি পাঠাগার স্থাপন করা জরুরি।
কামরুজ্জামান, ছনকান্দা, শ্রীবরদী, শেরপুর।