পাঠাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশের একাডেমিক শিক্ষাব্যবস্থা এখনো নিরানন্দময়। পাঠ্যপুস্তকে ছাত্রছাত্রীরা আনন্দ খুঁজে পায় না। অভিভাবক ও শিক্ষার্থীদের মূল উদ্দেশ্য হলো গ্রেড বা ভালো সনদ অর্জন করা, জ্ঞানার্জন নয়। তারা পাঠ্যপুস্তকবহির্ভূত বই পড়ে না।
দেশকে ধনে-জ্ঞানে উন্নত করতে হলে আমাদের ক্ষয়িষ্ণু তরুণসমাজকে জ্ঞানের আলোর সংস্পর্শে আনতে হবে। এ জন্য প্রয়োজন সরকারিভাবে প্রতিটি ওয়ার্ডে পাঠাগার স্থাপন করা, প্রতিটি ইউনিয়নে নয়। বই পড়াকে উৎসাহিত করার জন্য প্রতি সপ্তাহে বিভিন্ন আয়োজন করা এবং পুরস্কারের ব্যবস্থা করা। কারণ, বই মানুষকে আলোকিত করে।
মনসুর মুহাম্মদ
ব্রাহ্মণবাড়িয়া।