পানি সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজবাগ থানার অন্তর্গত বাসাবো এলাকার ছায়াবীথি ইস্টার্ন হাউজিং একটি জনবহুল এলাকা। এ এলাকায় প্রায় এক হাজার লোকের বসবাস। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, এখানে ওয়াসার সরবরাহকৃত পানি এতই খারাপ যে এখানকার অর্ধেকেরও বেশি লোক বছরের পর বছর নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে।
ফলে তাদের জীবনযাত্রা স্তিমিত হয়ে পড়েছে। বাবা–মায়েরা দুর্বিষহ জীবন কাটাচ্ছে তাদের ছেলেমেয়েদের নিয়ে। কয়েক বছর ধরে স্থানীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। তাই আকুল আবেদন এই যে, এ ব্যাপারে আশু পদক্ষেপ গ্রহণ করে এলাকাবাসীকে এ রোগের হাত থেকে বাঁচান।
লাবণ্য, ঢাকা।