প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরমে এমনিতেই মানুষ অতিষ্ঠ। এরপর রয়েছে রাজধানীতে নিত্যদিনের ভয়াবহ যানজট। রয়েছে নানা রকম ধকল। এর সঙ্গে যোগ হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সংকট। এর প্রতিবাদে বিভিন্ন এলাকার গ্রাহকেরা বিক্ষোভও করছেন। পুরান ঢাকা ও মিরপুরের বিভিন্ন স্থানে পানি নেই। কোথাও কোথাও পানি থাকলেও ময়লা ও দুর্গন্ধ থাকায় ব্যবহারের প্রায় অনুপযোগী। দেখা যাচ্ছে, রাস্তা খোঁড়াখুঁড়ির কারণেও বিভিন্ন এলাকায় পানি সরবরাহ বন্ধ। সরকার বলেছে, সরবরাহ কাজের জন্য বছরে ৪০০ কোটি টাকা খরচ করে। এটা পানি সরবরাহের জন্য যথেষ্ট হলেও কেন এই পানির সংকট? সুতরাং পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে দীর্ঘমেয়াদি সমাধান অপরিহার্য। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।
সৈয়দ সাইফুল করিম
মিরপুর, ঢাকা।