পানির সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে ওয়াসা ধানমন্ডিতে খোঁড়াখুঁড়ি শুরু করল ঠিক রোজার মধ্যে। এরই মধ্যে সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে রোজার মধ্যে সড়ক খোঁড়াখুঁড়ি বন্ধ করার আদেশ দেওয়া হলো। আর ওয়াসা কর্তৃপক্ষ ঠিক রাস্তার মাঝখানটা খুঁড়ে কাজ বন্ধ করে চলে গেল। সেই ভরা বর্ষায় কী দুর্ভোগই না পার করল সাধারণ এলাকাবাসী!

এরপর থেকে শুরু হলো এলাকাবাসীর পানির দুর্ভোগ। এত দিন তাও দুর্গন্ধ ও প্রচুর আয়রনযুক্ত ময়লা পানি পাওয়া যেত, এখন সেটা পাওয়াও ভার। এর মধ্যে নতুন পানির পাইপলাইনের কাজ শেষ হলো। উল্লেখ্য, পুরোনো পানির লাইনে পানি আসত আবাহনী মাঠসংলগ্ন পাম্প থেকে। এখন যে নতুন লাইন সংযুক্ত করা হয়েছে, সেই লাইনে পানি আসছে জিগাতলা পাম্প থেকে। সমস্যা আরও ঘনীভূত হলো নতুন পানির লাইনের নির্মাণকাজ শেষ হওয়ার পর। নতুন পানির লাইনের দায়িত্ব নিয়েছে এডিবি। এখন নতুন পাইপলাইনে পানি আসে একেক সময়, যার নির্দিষ্ট সূচি নেই।
কয়েক দিন আগে একনাগাড়ে চার দিন নতুন লাইনে ওয়াসার পানি না আসায় এডিবির কর্মরত ইঞ্জিনিয়ারকে ফোন করলে তিনি জানান, পুরোনো লাইনটি উন্মুক্ত আছে, আপনারা সংযুক্ত করে নিন, কারণ নতুন লাইনে কাজ শেষ হয়নি। আবার প্রতিটি বাড়ির মালিকেরা নিজ উদ্যোগে টাকা খরচ করে পুরোনো লাইন চালু করেন। কিন্তু ওয়াসার কয়েকজন কর্মচারী এ নিয়ে নানা ঝামেলা করছেন।
আমরা এ সমস্যা থেকে মুক্তি চাই।
মুনিরা চৌধুরী, ধানমন্ডি, ঢাকা।