পানিসংকটে আইজি গেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ফরিদাবাদ এলাকায় অবস্থিত আইজি গেট, আরসিম গেট আবাসিক এলাকা, করিমউল্লাহবাগ ও পোস্তগোলা-শ্যামপুর পর্যন্ত একটি বড় অংশে দীর্ঘদিন থেকে ওয়াসার বিশুদ্ধ পানির পরিবর্তে অতিরিক্ত আয়রনযুক্ত পানি ব্যবহার করা হচ্ছে। এ পানি ব্যবহার করায় থালা-বাটি, হাঁড়ি-পাতিল, কাপড় অল্প দিনে নষ্ট হয়ে যায়। গোসল করলে চুল, শরীর আঠালো হয়ে যায়। বিশেষ করে আরসিম গেট আবাসিক এলাকায় বিশুদ্ধ পানির পরিবর্তে হালকা হলুদ রঙের পানি আসে। সেই পানি কোনো কাজেই ব্যবহার করা দুষ্কর। এতে ঢাকা ওয়াসা নীরব ও নির্বিকার।
এ অবস্থায় জরুরি ভিত্তিতে আইজি গেট, আরসিম গেট ও পোস্তগোলা-শ্যামপুর এলাকায় পানি সরবরাহ করার জন্য ঢাকা ওয়াসাকে অনুরোধ করছি।
মাহবুব উদ্দিন চৌধুরী
ফরিদাবাদ, ঢাকা।