পারমাণবিক বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৬ সালে ইউক্রেনে সংঘটিত পারমাণবিক দুর্ঘটনার ভয়াবহ পরিণতির কথাগুলো শুনে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। পারমাণবিক শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর জন্য চরম সতর্কতা অবলম্বন করতে হয়। আমাদের দেশেও একটা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু হয়েছে। আমাদের তো পারমাণবিক বিদ্যুতের পূর্ব অভিজ্ঞতা নেই। ফলে আমরা এটার ব্যবস্থাপনা করার জন্য কতটা প্রস্তুত?
আমাদের দেশ এমনিতেই ঘনবসতিপূর্ণ। এখানে যদি এ রকম দুর্ঘটনা হয়, তাহলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, তা আমাদের কল্পনারও বাইরে। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আমাদের এই পারমাণবিক কেন্দ্রে নিরাপত্তার দিকটা যেন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
মোস্তাফিজুর রাহমান
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।