পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুরে স্থাপিত হতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। উত্তরের এই জনপদে এটি হচ্ছে জেনে মানুষের মনে যেমন আনন্দ, তেমনি ঠিক মনের এক কোণে অজানা আতঙ্কও সৃষ্টি হচ্ছে এই ভেবে, যদি কোনো বিপজ্জনক কিছু ঘটে তাহলে তো সব শেষ হয়ে যাবে!
বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রাথমিক কাজ চলছে, কিছুদিনের মধ্যেই মূল কাজ শুরু হবে। তবে এই এলাকার একজন বাসিন্দা হিসেবে আমিও এর নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে সেখানে কী বিপর্যয় সৃষ্টি হয়েছিল, তা আমরা জানি। চেরনোবিল দুর্ঘটনার ইতিহাসও আমাদের অজানা নয়। রাশিয়ার সহযোগিতায় চলমান বিদ্যুৎকেন্দ্রের কাজ শেষ হওয়ার আগেই এর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উত্তরের এই জনপদের সুরক্ষার ব্যাপারে যথাযথ সতর্কতা অবলম্বনের দাবি জানাচ্ছি। কারণ, একটা দুর্ঘটনা হলেই মহাবিপদ নেমে আসবে।
এস এম সাইদুর রহমান, ঈশ্বরদী, পাবনা৷