প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের বিভিন্ন দেশ হাজার হাজার পারমাণবিক বোমা তৈরি করে রেখেছে। এই অস্ত্র কি মানবজাতিকে ধ্বংস করার জন্য? পারমাণবিক যুদ্ধ শুরু হলে কেউই রেহাই পাবে না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইন এই বোমা তৈরির সূত্র আবিষ্কার করেছিলেন। তিনি এর প্রয়োগ করে মানবজাতিকে ধ্বংস করতে নিষেধ করে গেছেন।
রাষ্ট্রগুলোর কাছে যে পারমাণবিক বোমা আছে সেগুলো এক্ষুনি ধ্বংস করতে হবে। ভবিষ্যতে কোনো রাষ্ট্রই প্রকাশ্যে বা গোপনে কোনো পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। জাতিসংঘকে এ বিষয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। পারমাণবিক অস্ত্র তৈরি না করে সেই অর্থ মানুষের কল্যাণে ব্যয় করতে হবে। মানবজাতিকে রক্ষার জন্য বিশ্বনেতারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন কি?
আবদুল জলিল মোড়ল, যশোর।