পারিবারিক সঞ্চয়পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বিভিন্ন সঞ্চয়পত্র স্কিমের মধ্যে পাঁচ বছর মেয়াদি ‘পারিবারিক সঞ্চয়পত্র’ স্কিমটি অন্যতম। বিশেষত, নারী গ্রাহকদের আর্থিক প্রণোদনা ও ক্ষমতায়নের বিষয়টি মাথায় রেখে স্কিমটি চালু করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক, জাতীয় সঞ্চয় ব্যুরো এবং নির্দিষ্ট কিছু ডাকঘরের মাধ্যমে ওই সঞ্চয়পত্র ক্রয় ও ভাঙানো যায়।
উল্লেখ্য, সারা দেশে জাতীয় ব্যুরো অফিসের শাখা খুবই কম। দক্ষ জনবলের সংকট বেশ প্রকট। তা ছাড়া, অধিকাংশ শাখা অফিসের আয়তন ছোট, তাই সেখানে গ্রাহকদের বসার তেমন সুবিধা নেই। অথচ প্রতিদিন প্রচুর মহিলা গ্রাহক সঞ্চয় মুনাফা উত্তোলনের দাবি কুপন নিয়ে উপস্থিত হন, যা গ্রাহকদের জন্য খুবই বিরম্বনার, বিশেষ করে নারীদের জন্য।
এ অবস্থায় গ্রাহকদের কষ্ট লাঘব করতে সঞ্চয়পত্রের মুনাফা দাবির অনুমোদন প্রক্রিয়া দ্রুত ও সহজতর করা প্রয়োজন।
মিরপুর, ঢাকা।