পার্বত্য রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৭ সালের ২ ডিসেম্বর খাগড়াছড়িতে অস্ত্র জমাদানের মধ্য দিয়ে তৎকালীন বাংলাদেশ সরকার ও জনসংহতি সমিতির মধ্য পার্বত্য চুক্তি সম্পাদিত হয়। আশা সৃষ্টি হয়, পার্বত্য চট্টগ্রামে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। চুক্তির আগে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলে পাহাড়ি জনগণের সশস্ত্র আন্দোলন। এ আন্দোলন দমন করার জন্য তৎকালীন বাংলাদেশ সরকার সেনা অভিযানসহ বিভিন্ন সময় বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে।
সমতল থেকে সেখানে বাঙালি পুনর্বাসন সবচেয়ে বেশি জোরদার করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেখানে বিভিন্ন সময়েই পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘাত হয়েছে। তবু আশার কথা হচ্ছে, এসব সংঘাত জাতিগত বা পাহাড়ি-বাঙালি সংঘর্ষ নয়। যারা এইসব অপকর্মের সঙ্গে যুক্ত, তাদের পরিচয় একটাই—তারা সাম্প্রদায়িক, অপরাধী; তারা পাহাড়ি কিংবা বাঙালি পরিচয় বহন করে না।
কারণ, ইতিহাসের আলোকে দেখা যায়, পাহাড়ি-বাঙালির মধ্যে সাম্প্রদায়িক সংঘাত হয়নি। তারা কেবল নিজেদের অপকর্মে সমর্থন লাভের জন্য পাহাড়ি-বাঙালি নাম ব্যবহার করে। এ নাম ব্যবহার করে তারা ইতিমেধ্য বেশ কয়েকবার সফলও হয়েছে। তাই সময় থাকতে এসব উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সমূলে উৎপাটন করা না হলে পার্বত্য চট্টগ্রামের মাটিতে রক্তের দাগ শুকাবে না।
পুলক চাকমা
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।