পাসপোর্টের মেয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সাধারণত পাঁচ বছরের জন্য জনগণকে এমআরপি পাসপোর্ট দেয়। কিন্তু যাদের বারবার চিকিৎসাসহ নানা কাজে বিদেশে যেতে হয়, তাদের কথা বিবেচনা করে এই পাসপোর্টের মেয়াদ বাড়ানো যেতে পারে। আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী, আগামী ২ মে ২০১৬ তারিখ আমার পাসপোর্টের মেয়াদ শেষ হবে। মাত্র ছয় মাসের কম সময় থাকায় ভিসাও পাচ্ছি না, কারণ ভিসা পাওয়ার জন্য পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস হওয়া প্রয়োজন। এমতাবস্থায় আমি পাসপোর্টটি নবায়ন করতে চাইলেও তা নবায়ন করা সম্ভব নয় বলে নতুন পাসপোর্ট করানোর পরামর্শ দিয়েছে পাসপোর্ট অফিস।
এমতাবস্থায় আমার মতো দৃষ্টিপ্রতিবন্ধীদের ১০ বছর মেয়াদি পাসপোর্ট দেওয়া যায় কি না, তা ভেবে দেখার জন্য অনুরোধ করছি।
সুলতান মাহমুদ, নারায়ণগঞ্জ।