প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দালাল চক্র নির্মূলে কর্তৃপক্ষ নানা ব্যবস্থা নিয়েছে, এমন দাবি করলেও রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরে এখনো দালালেরা সক্রিয়। পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মকর্তা সরাসরি এই দুর্নীতির সঙ্গে জড়িত। কতিপয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা গ্রাহকদের সঠিকভাবে সেবা দেন না এবং এর ফলে গ্রাহকেরা দালাল ধরতে বাধ্য হন। দালাল চক্রের সহায়তা ছাড়া কেউই সঠিক সময়ে পাসপোর্ট পান না। দালালেরা পাসপোর্ট করতে আসা গ্রাহকদের ১৪ হাজার টাকার বিনিময়ে ৭ দিনের মধ্যে ঝামেলাবিহীনভাবে পাসপোর্ট করিয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করেন। অনেকে তাঁদের ফাঁদে পা–ও দেন। অনেকে আবার প্রতারিতও হন। তা ছাড়া কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তা ইচ্ছা করেই অনেক দেরিতে ভেরিফিকেশন রিপোর্ট জমা দেন, যাতে করে পাসপোর্ট করতে আসা ব্যক্তিরা দালালদের সহায়তা নিতে বাধ্য হন।
মো. আজম, ঢাকা।