পাহাড় কাটা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারজুড়ে চলছে পাহাড় কাটা, বনজ সম্পদ নিধন ও অবৈধ দখলের মহোৎসব। প্রকাশ্যে পরিবেশ ও বনজ সম্পদবিধ্বংসী এ অপকর্ম চলতে থাকলেও রহস্যজনক কারণে নির্বিকার রয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
কক্সবাজার বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে অবৈধভাবে পাহাড় কেটে বহুতল বিশিষ্ট পাকা দালান ও কাঁচা ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে। তা ছাড়া এসব পাহাড়ের মাটি বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন সংশ্লিষ্ট বন কর্মকর্তারা।
দিনে দিনে এই দখলদারেরা বেপরোয়া হয়ে উঠছে। অভিযোগ পুলিশের বিরুদ্ধেও আছে, তারা এসব কাঠ পাচারকারী ও দখলবাজের কাছ থেকে নিয়মিত বখরা নিচ্ছে।
পাহাড় কাটা বন্ধ না হলে ধ্বংস হয়ে যাবে সরকারি বনজ সম্পদ; পরিবেশ হয়ে পড়বে ভারসাম্যহীন। কাঠ পাচারকারী ও দখলবাজ পাহাড় কর্তনকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
আনোয়ার হোসেন, কক্সবাজার।