পিএসসির দৃষ্টি আকর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সপ্তাহে বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে এক মাস পর। যদি পিএসসি এক মাস পর বা পবিত্র রমজান মাসের পর বিজ্ঞপ্তি প্রকাশ করে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট-কবলিত শিক্ষার্থীদের জীবনের এক বছর বেঁচে যাবে। তাঁদের সবাই বিসিএসে অংশগ্রহণ করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাস করে বের হতে সময় লাগছে ছয়-সাত বছর। তা ছাড়া, এখন যাঁরা চাকরিপ্রত্যাশী, তাঁদের এক মাস সময়ে তেমন ক্ষতি হবে না। বছরে দুবার বিসিএস পরীক্ষা হওয়া নজিরবিহীন। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আলী হোসেন, ঢাকা কলেজ, ঢাকা।