পুনর্বাসন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা তীরবর্তী ১০টি গ্রাম জগতলা, খারুয়া, মৌকুড়ি, ভাটপাড়া, গুধিবাড়ী, লাইন্দাকান্দী, গুপিয়াখালী, কৈজুরী, ঠুঠিয়া, ভারদিঘুলিয়া। এই গ্রাম ১০টি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় ছিল। গ্রামগুলো ছিল পাখিডাকা, ছায়াঢাকা, গাছের পাতায় ঘেরা। পাখির কিচিরমিচির শব্দে গ্রামবাসীর ভোর হতো। তারা কর্মে নেমে পড়ত। কৃষি আবাদে সমৃদ্ধ ছিল গ্রামগুলো। শ্রমজীবী মানুষের হাতে কর্ম ছিল। টানাপোড়েনের সংসারের সংখ্যা ছিল কম।
কিন্তু সেসব এখন অতীত কাহিনি। গ্রাম ১০টি যমুনায় বিলীন হয়ে গেছে। এসব গ্রামের বাসিন্দা নদীতে জমিজমা হারিয়েছে। এখন তারা নিঃস্ব। মাথা গোঁজার ঠাঁই নেই তাদের। পার্শ্ববর্তী গ্রামে ও মৌজায় তারা কোনোরকমে ঘর তুলে আছে তা-ও অস্থায়ীভাবে। বার্ষিক ভাড়া চুক্তিতে। মানুষের হাতে কাজ নেই। তারা ভীষণ চিন্তিত। নদীতে জমিজমা বিলীন হয়ে যাওয়ায় এসব মানুষকে সরকারিভাবে পুনর্বাসন করা জরুরি।
আমিনুল হক, সিরাজগঞ্জ।