বর্তমানে যা প্রচলিত সামাজিক নিয়ম, তা অদূর ভবিষ্যৎ রাষ্ট্রীয় আইন হতে পারে। তেমনি আজ অপরাধ হিসেবে যার মাত্রা কম, ভবিষ্যতে তা হতে পারে ভয়ংকর অপরাধ। সামাজিক নিয়ম অথবা আইন উভয়ই অপরাধ দমনের মূল হাতিয়ার।
কিন্তু যে আইন আজ প্রচলিত অপরাধ দমন করে, তা অদূর ভবিষ্যতে অপরাধ সম্পূর্ণ দমন করতে মোটেও সক্ষম নয়। কেননা, সময়ের সঙ্গে অপরাধের ধরন বদলায়, অপরাধের মাত্রা বদলায়।
আমাদের দেশ স্বাধীন হলো মাত্র কয়েক যুগ আগে। এ দেশের মূল আইন ও আইনি ব্যবস্থা ব্রিটিশ শাসনামলে গৃহীত এবং তা এখনো প্রচলিত। নিশ্চয়ই ব্রিটিশ শাসনামলের অপরাধের ধরন এবং বর্তমান অপরাধের ধরন ভিন্ন। বর্তমান অপরাধ প্রযুক্তিনির্ভর। দেশ যতই প্রযুক্তিতে অগ্রসর ও উন্নত হচ্ছে, তেমনি তার প্রভাবে দেশের অপরাধের ধরনও বদলাচ্ছে। এই অবস্থায় এত পুরোনো আইন দ্বারা নতুন অপরাধ দমন কষ্টসাধ্য। সুতরাং, দেশের নতুন অপরাধ দমন ও জনগণের নিরাপত্তার স্বার্থে পুরোনো দেশীয় আইনের জায়গায় নতুন আইন করতে হবে।
হুমায়রা তহুরা
শিক্ষার্থী, ঢাকা।