পুলিশ বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অভ্যন্তরীণ পরিবেশ স্থিতিশীল রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্ব পুলিশের। বাংলাদেশ পুলিশের রয়েছে গৌরবোজ্জ্বল নিকট অতীতের ইতিহাস। মহান মুক্তিযুদ্ধে ১ হাজার ২৬২ জন পুলিশ সদস্য জীবন দিয়ে তাঁদের অবদানের স্বাক্ষর রেখে গেছেন। পুলিশ জনগণের বন্ধু, জনগণ পুলিশের। মানুষও যে অসহায় পুলিশের পাশে দাঁড়ায় তার প্রমাণ মেলে রাজশাহীর ঝর্ণা বেগমের কথা মনে হলে।
কিন্তু যখন দেখি পুলিশ বিচারপ্রার্থীকে হয়রানি করছে, চাঁদাবাজি করছে রাতের আঁধারে, দিনে-রাতে মোড়ে মোড়ে মালবাহী ট্রাক থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, তখন দেশের তরুণ মেধাবী সমাজ পুলিশে যোগ দিতে নিরুৎসাহিত হচ্ছে। সর্বশেষ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় পেটানো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে গালি দিয়ে এস আই মাসুদ শিকদার যে উদ্ধত দেখিয়েছেন, তাতে আমরা বিস্মিত। আমরা মনে করি, এর জন্য সমগ্র পুলিশ বিভাগ দায়ী নয়। সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে পুলিশ বিভাগ নিজের দায়িত্ব পালন করবে, সেটাই প্রত্যাশিত।
আশিকুজ্জামান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।