পুলিশও পারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশের মানুষের ধারণা, পুলিশ কিছুই পারে না। যেমন অপরাধীকে ধরতে পারে না, অপরাধ দমন করতে পারে না। কিন্তু আমাদের দেশের পুলিশ প্রমাণ করেছে, যেটি তাদের পারার কথা, তা না পারলেও অন্যগুলো খুব পারে।
যেমন ট্রাফিক সার্জেন্ট ইমরান শেখ তাঁর দায়িত্ব পালনের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রকিব আহমদকে পিটিয়ে আহত করলেন। খুলনায় আরেক ট্রাফিক সার্জেন্ট মাহবুব হাসান আইনজীবী রোকনুজ্জামানের সঙ্গে অসদাচরণ করলেন। আবার ঢাকায় ডিএমপি কার্যালয় ঘেরাওয়ের সময় পুলিশ সদস্যরা যেভাবে ছাত্রছাত্রীদের পেটালেন, তাতে প্রমাণিত হলো আমাদের পুলিশ অবশ্যই পারে। আর এদের বেতন-ভাতার জন্য আমরা কর দিই, আবার তাদের হাতে মার খাই।
আমাদের পুলিশ অভিজিতের খুনিদের ধরতে পারে না। পয়লা বৈশাখের নির্যাতনকারীদের ধরতে পারে না, পারে না ব্যাংক ডাকাতির প্রকৃত আসামিদের ধরতে।
কিন্তু এভাবে আর কত দিন?
আকতারুল আলম
যশোর।