পুলিশের কাজ কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কাজ কী? দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রীতিকর ঘটনা উপভোগ করা? চোখের সামনে খুন হতে দেখেও না দেখার ভান করা? নাকি নাগরিকের নিরাপত্তা করা? যে জনগণের কষ্টের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, সেই পুলিশই জনগণের জানমালের নিরাপত্তা দিতে অপারগ বা ব্যর্থ কেন?
বইমেলার সময় রাজু ভাস্কর্যের সামনে পুলিশের নাকের ডগায় মুক্তমনা ব্লগের লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে কুপিয়ে হত্যা ও তাঁর স্ত্রীকে জখম করে কয়েকজন উগ্রবাদী মানুষ। অথচ পাশেই পুলিশ দাঁড়ানো ছিল। তারা বলেছে, তারা নাকি দেখেছে কিছু লোক গোলমাল করছে, তাই তারা এগিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। অথচ পুলিশ যদি তৎপর হতো, তার দায়িত্বজ্ঞান সম্বন্ধে সচেতন হতো, তাহলে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটত না। ফলে প্রশ্ন ওঠা স্বাভাবিক, অভিযোগ না পাওয়া পর্যন্ত কি পুলিশের কিছু করণীয় নেই, কাউকে আক্রান্ত হতে দেখেও।
আবার এই পয়লা বৈশাখে রাজু ভাস্কর্যের কাছে পুলিশের সামনেই কিছু বখাটে বেশ কয়েকজন মেয়ের শ্লীলতাহানি করে। পুলিশের কাছে অভিযোগ করেও প্রতিকার পাওয়া যায়নি। এমনকি রাস্তাঘাটে ছিনতাইকারী ধরা পড়লেও পুলিশ এগিয়ে আসে না। তাহলে পুলিশের কাজ কী? আবার এই পুলিশ বাহিনীকে বেসরকারি কোম্পানির এজিএমে নিরাপত্তা নিশ্চিত করতে বেশ তৎপর দেখা যায়?
মিলন সরকার
ঢাকা।