পুস্তকপ্রণেতাদের উদ্দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক পর্যায়ে এনসিটিবি প্রকাশিত বাংলা ও ইংরেজি বিষয় দুটি ব্যতীত বাদবাকি বইগুলো বিভিন্ন লেখক–প্রকাশকদের যেগুলো সমগ্র বিচার-বিবেচনায় প্রকাশের জন্য অনুমোদন পায়। একটি বিষয়ে একক কোনো বই কিনে আমরা পরীক্ষায় ভালো করার ভরসা করতে পারি না। কারণ, প্রতিটি বইয়েরই কিছু সীমাবদ্ধতা দেখা যায়। আবার এক বিষয়ে একাধিক বই কিনেও বিভ্রান্তিতে পড়তে হয়। একই বিষয়ে একাধিক বইয়ে ভিন্ন রকম তথ্য থাকতে দেখা যায়।
তা ছাড়া, বিদেশি কোনো ব্যক্তি স্থান বা যেকোনো নামের বানান অনেক ক্ষেত্রেই ভিন্ন দেখা যায়। যেমন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনুমোদিত ইতিহাস ২য় পত্র একটি বইয়ে জ্যঁা জ্যঁাক রুশোø একই বানান আরেক বইয়ে ঝাঁ ঝাক রুশো। এ ধরনের আরও অনেক তথ্যের কারণে আমরা রীতিমতো বিভ্রান্ত।
আর তাই এ ধরনের সমস্যাগুলো সমাধানকল্পে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য বিভিন্ন পুস্তকপ্রণেতাসহ সংশ্লিষ্ট সবার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মোত্তালেব হোসেন

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।