প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিএসসির আদলে পৃথক কমিশন গঠন করে বেসরকারি শিক্ষকদের নিয়োগের প্রতিশ্রুতি আওয়ামী লীগ ২০০৮ সালে দিয়েছিল। এতে নিয়োগ-বাণিজ্যের অবসান ও যোগ্যরাই সুযোগ পাবেন বলে ধরে
নিেয়ছিলাম। কিন্তু তা না হওয়ায় নিয়োগ-বাণিজ্য সহ্যসীমা অতিক্রম করে গেছে।
অন্যদিকে, কমিশনের হাতে নিয়োগ চলে যাচ্ছে, উপজেলা পর্যায়ে একটি হাই স্কুল ও একটি কলেজ সরকারীকরণ হচ্ছে—এমন প্রচারণা নিয়োগ-বাণিজ্যকে জোরদার করেছে। এভাবে নিয়োগ-প্রক্রিয়া চলতে থাকলে ভবিষ্যতে কমিশন গঠন করে আর কী হবে। কাজেই সরকারের কাছে অনুরোধ, অবিলম্বে নিয়োগ বন্ধ করে কমিশন গঠনের বিষয়টি আগে চূড়ান্ত করা হোক।
আ. জলিল মিয়া
কলেজ রোড, রংপুর।