পে-কমিশন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ডিসেম্বর মাসে পে-কমিশন কর্তৃক সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতনকাঠামো সরকারের বরাবর পেশ করা হবে এবং ১ জুলাই ২০১৫ থেকে কার্যকর করা হবে।
একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। প্রতিটি পে-কমিশন চাকরিরতদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বিবেচনায় নিয়ে বেতন বৃদ্ধি করে। কিন্তু অবসরপ্রাপ্ত বৃদ্ধদের প্রতি তেমন দৃষ্টি দেওয়া হয় না। তাই কিছু প্রস্তাব পেশ করছি:
১. চিকিৎসা-ভাতা যৌক্তিক হারে বৃদ্ধি করে কমপক্ষে মাসিক তিন হাজার টাকা করা। ২. বয়স্ক ভাতা প্রদান করা কমপক্ষে মাসিক তিন হাজার টাকা। ৩. উৎসব-ভাতা মূল বেতনের সঙ্গে সম্পর্কযুক্ত না করে বেতনস্কেলের গ্রেড অনুসারে নির্ধারণ করে চাকরিরত এবং অবসরপ্রাপ্ত (পেনশন গ্রহণকারী এবং পেনশন সমর্পণকারী) সবার জন্য সেই হারে প্রদান করা। ৪. বিমান, রেল, স্টিমার-লঞ্চ এবং বাস (দূরপাল্লা-আন্তজেলা) ভাড়া সরকারি ভর্তুকি প্রদানের মাধ্যমে সব অবসরপ্রাপ্ত ও তাঁদের স্ত্রীর জন্য অর্ধেক করা। ৫. অবসর গ্রহণকালে প্রাপ্ত গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদির সমুদয় অথবা আংশিক অর্থ অবসরপ্রাপ্ত/তাঁর স্ত্রী জীবিতকালীন যেকোনো সময় পেনশন স্কিম সঞ্চয়পত্র যতবার প্রয়োজন ক্রয়ের এবং ভাঙানোর পূর্ণ স্বাধীনতা থাকবে এবং সঞ্চয়পত্রের মেয়াদ এক বছর হবে এবং প্রতি বছরান্তে স্বয়ংক্রিয় নবায়ন হবে।
লভ্যাংশের হার শতকরা ১৫ টাকা হবে এবং লভ্যাংশ মাসিক প্রদান করা হবে। কোনো ব্যক্তি এক বছরের মধ্যে সঞ্চয়পত্র ভাঙালে সমপরিমাণ লভ্যাংশ ফেরত প্রদান করবে। বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. হাবিবুল ইসলাম
চট্টগ্রাম।